মালি অভিযানে ফ্রান্সের আরও দুই সেনা নিহত
আন্তর্জাতিক

মালি অভিযানে ফ্রান্সের আরও দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ মালিতে অভিযান চালাতে গিয়ে ফ্রান্সের দুই সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। আগে থেকেই রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে সেনা সদস্যরা হতাহত হন।

ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মালির উত্তরাঞ্চলীয় তেসালিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালিতে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সেনারা।

ফরাসি সেনা নিহত হওয়ার পর তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

গত ১৮ আগস্ট মালিতে সামরিক অভ্যুত্থান ঘটে। দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা।

মালিতে ২০১২ সাল থেকে গেরিলারা সহিংসতা চালিয়ে আসছে এবং দেশটির বেশিরভাগের নিয়ন্ত্রণ গেরিলাদের হাতে। তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ফ্রান্স ২০১৩ সালে মালিতে সেনা পাঠায়। সেখানে এ পর্যন্ত ৪৫ জন ফরাসি সেনা নিহত হয়েছেন।

সূত্র: পার্সটুডে

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা