ট্রাম্পের সমর্থনে প্যারেড, একাধিক নৌকাডুবি
আন্তর্জাতিক

ট্রাম্প সমর্থনে প্যারেডে নৌকাডুবি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রে মাস দুয়েকের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ব্যাপক প্রচারণায় নেমেছে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

প্রচারণায় অংশ হিসেবে ট্রাম্পের সমর্থনে বর্ণাঢ্য 'নৌকা প্যারেড' এর আয়োজন করেছিলেন সমর্থকরা। সেই প্যারেডে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর বিবিসির

খবরে বলা হয়েছে, টেক্সাস প্রদেশের রাজধানী অস্টিনের ট্রাভিস লেকে এই বোট প্যারেডের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকরা নৌকা নিয়ে প্যারেডে অংশ নেন। প্যারেড চলাকালীন সময়ে হঠাৎই কয়েকটি নৌকায় পানি ঢুকতে শুরু করে। মুহূর্তেই সেই নৌকাগুলি জলে ডুবে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে নৌকাডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নৌকা থাকা ব্যক্তিরা আগেই পানি ঝাঁপ দেন এবং পাশে থাকা অন্য নৌকা তাদেরকে উদ্ধার করে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্যারেড শুরুর কিছুক্ষণের মধ্যে প্রাদেশিক শেরিফ অফিস সাহায্যের আবেদন পায়। তারপরই বিভিন্ন সাহায্যকারী দল প্যারেডস্থানে হাজির হয়। তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি।

এর আগে ট্রাম্পের সমর্থনে নিউজার্সি ও দক্ষিণ ক্যারোলিনায় নৌকা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী এমন আয়োজনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প সমর্থকরা।

আগস্টে এই নৌকা প্যারেডের পক্ষে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক প্রচারণায় বলেছিলেন যে, 'আমার ইচ্ছা ছিল, যদি সময় পেলে আমি প্যারেডের কোনো একটি নৌকায় থাকতে পারতাম এবং একটি পতাকা বহন করতে পারতাম'।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা