ক্যালিফোর্নিয়ায় দাবানলে জলধারায় আটকে আছেন অনেকে
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানলে জলধারায় আটকে আছেন অনেকে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় একটি জলধারায় আটকে পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ফ্রেসনো থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মমথ জলধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলিকপ্টারে করে অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সেখানে কতোজন আটকে পড়েছেন তার সঠিক সংখ্যা জানা নেই। এ পর্যন্ত ১২ জন আহত হয়েছে। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে আকস্মিকভাবে সিয়েরা জাতীয় বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ে।

শুক্রবার মধ্যরাতে ফ্রেসনো কাউন্টির ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্ট থেকে জানানো হয়, মিলিটারি হেলিকপ্টারে করে ৬৩ জনকে উদ্ধার করে ইউসোমাইট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে দেয়া হয়েছে।

বলা হয়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কতোজন আটকে পড়েছেন, তাদের সঠিক সংখ্যা তাদের জানা নেই বলেও জানানো হয়।

ক্যালিফোর্নিয়ায় তীব্র দাবদাহ বিরাজ করছে। এর মধ্যেই দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলো। তীব্র দাবদাহে ওই এলাকায় বিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে। সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পালাক্রমে বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসোম।

গত ৩০ আগস্ট থেকে ওই এলাকায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা বলেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশে বিরল, বিপজ্জনক এবং খুব সম্ভবত মারাত্মক তাপমাত্রা থাকতে পারে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা