অক্সফোর্ডের করোনা টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত
আন্তর্জাতিক

অক্সফোর্ডের করোনা টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার চূড়ান্ত ক্লিনিকাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। টিকা গ্রহণকারী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি। অ্যাস্টাজেনেকা এটিকে 'রুটিন' বিরতি বলে বর্ণনা করেছে।

বিবিসি জানিয়েছে, ট্রায়ালে একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার পর এই কার্যক্রম সাময়িক স্থগিত করা হলেও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তার অসুস্থতার ধরন সম্পর্কেও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির অসুস্থতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগ পর্যন্ত বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল বন্ধ থাকবে। তবে আশা করা হচ্ছে, ওই ব্যক্তি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

সারা বিশ্বে বেশ কয়েকটি করোনা টিকার ট্রায়াল চলছে। তার মধ্যে অগ্রগামী ছিল অ্যাস্টাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি এ টিকা। তাই এ টিকার চূড়ান্ত ট্রায়াল প্রক্রিয়ার দিকে সারা বিশ্বের মনোযোগ ছিল।

বাজারে আসতে পারে এমন টিকাগুলোর মধ্যে প্রথম দিকেই থাকতে পারে এ টিকা। তাই প্রথম ও দ্বিতীয়ধাপের ট্রায়ালের পর এ টিকা নিয়ে সবার প্রত্যাশাও তৈরি হয়েছিল আকাশচুম্বী। সম্প্রতি এ টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করা হয়। এতে ব্রিটেন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয়।

খুব শিগগিরই ফের ট্রায়াল শুরু হবে বলে আশা অক্সফোর্ডের টিকার বিপণন অংশীদার ব্রিটিশ ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার। প্রতিষ্ঠানটি বলছে, বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এটি এক ধরনের রুটিন ওয়ার্ক।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ট্রায়ালে সাধারণত হাজার হাজার মানুষ অংশ নেয় এবং এ ট্রায়াল কয়েক বছর ধরে চলে।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা