আন্তর্জাতিক

জাপানে ভোটারদের পছন্দে এগিয়ে সুগা

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির বর্তমান সরকারের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগার নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। শিনজো আবের উত্তরসূরি হিসেবে ভোটারদের পছন্দে এগিয়ে রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত দৈনিক মেইনিচি শিম্বুনের জরিপে এমন তথ্য পাওয়া গেছে।

আবের উত্তরসূরি হিসেবে কে আপনাদের পছন্দ, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ ভোটার ইয়োশিহিদে সুগার পক্ষে রায় দিয়েছেন। আর ৩৬ শতাংশের পছন্দ সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবাকে। কাজেই ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ইয়োশিহিদে সুগার সমর্থনই সবচেয়ে বেশি।

দৈনিক মেইনিচি শিম্বুন ও সামাজিক জরিপ গবেষণা কেন্দ্র এই জরিপটি করেছে। ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাছাই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। এতে এলডিপির আইনপ্রণেতা ও দলের আঞ্চলিক প্রতিনিধিরা ভোট দেবেন। পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলটির প্রধানই প্রধানমন্ত্রী হবেন বলে নিশ্চিত করে বলা যায়।

প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদপূর্তির এক বছর আগেই শারীরিক অসুস্থতার কারণে গত ২৮ আগস্ট পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে।ইয়োশিহিদে সুগাকে দলে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের ডান হাত হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করে রেকর্ড সৃষ্টি করেন আবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা