সংগৃহীত
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় নিহত প্রায় ২০০

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যায় নিহত হয়েছেন ১৮৭ জন ফিলিস্তিনি। মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫০৭ জনে, যা শতাংশ হিসেবে গাজার মোট জনসংখ্যার এক শতাংশ।

আরও পড়ুন: ইউক্রেনে ড্রোন হামলা, নিহত ৩১

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এিই তথ্য জানিয়েছে।

গাজায় অবস্থান করা সাংবাদিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস, উত্তরাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির ও গাজার মধ্যাঞ্চলে ব্যাপক গুলি ও গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলের স্থল বাহিনী। পাশাপাশি বোমা বর্ষণ করেছে বিমান বাহিনীও।

ডিসেম্বরের শুরুর দিকেই ইসরায়েলি সেনারা খান ইউনিস দখল করেছিল। সর্বশেষ অভিযানটি সেখান থেকেই পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে স্বর্ণের খনির সন্ধান

ইসরায়েলের প্রতিরক্ষঅমন্ত্রী ইয়োভ গ্যালেন্ত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন, গাজায় অভিযানরত রুশ সেনারা বর্তমানে হামাসের বিভিন্ন কমান্ড সেন্টার ও অস্ত্রাগারের ধংস করছে। সেখানকার একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এ নেটওয়ার্কটির সঙ্গে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনের সংযোগ ছিলো।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিহতদের ৭০% নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন।

আরও পড়ুন: রাফাহ শহরে হামলায় নিহত ২০

সেই সাথে আহত হয়েছেন আরও ৫৪ হাজার ৯৬৮ জন ও এখনও নিখোঁজ রয়েছেন ৭ হাজার জন।। এছাড়াও হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযান চলবে। অন্যদিকে হামাসের হাইকমান্ড জানিয়েছেন, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। রয়টার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা