সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হামলায় ৪৫ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার ভোরে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন : চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল-ফুখারিতে ইসরাইলি বোমা হামলায় ১১ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ফিলিস্তিনিদের একটি বাসভবন লক্ষ্য করে হামলা চালালে কমপক্ষে ২০ জন নিহত হয়।

আরও পড়ুন : রাফাহ শহরে হামলায় নিহত ২০

রাফার আল-শাবুরা শরণার্থী শিবিরে বোমা হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইল। শিবিরের একটি মসজিদ ও কমপক্ষে দুটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় ১৪ জন নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রায় ১২ সপ্তাহ আগে ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ২১ হাজার ৫০৭ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : ভারতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বলা হয়, সংঘর্ষে গাজায় ৫৫ হাজার ৯১৫ জন আহত হয়েছে।

জাতিসংঘ জানায়, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজার ২৪ লাখ মানুষের মধ্যে ৮০ শতাংশেরও বেশি তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে ৮০ হাজার মৃত্যু

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, যুদ্ধের সময় তাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩০৮ জন নিহত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা