সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সৌদিতে স্বর্ণের খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান পেয়েছে সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি।

আরও পড়ুন : গাজায় হামলায় ৪৫ প্রাণহানি

শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে নতুন স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলে ঘোষণা দেয় সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি। নতুন খনি কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত।

আরও পড়ুন : চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি

স্বর্ণের খনির সন্ধানে ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালে প্রথমবারের মতো স্বর্ণের মজুত আবিষ্কার করতে সক্ষম হলো তারা। সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এক বিবৃতিতে জানায় মাইনিং কোম্পানিটি।

বর্তমানে জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন : রাফাহ শহরে হামলায় নিহত ২০

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে জানিয়েছিলেন, তারা স্বর্ণ ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা