ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু 

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩ দিন ভারী বোমা বর্ষণের পর এবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১১

রেডিওতে প্রচারিত প্রাথমিক খবরে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা বর্তমানে খান ইউনিসের উত্তরে অভিযান চালাচ্ছে। এছাড়া শহরটির কাছাকাছি জায়গায় ইসরায়েলি একটি ট্যাঙ্কের ছবি প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জানিয়েছেন, তারা দক্ষিণ গাজায় জোরালোভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এ সময় গাজা ডিভিশনের অতিরিক্ত সৈন্যদের সাথে সামরিক লক্ষ্যের বিষয়ে হামাস কমান্ডারদের হত্যার বিষয়ে কথা বলেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।

আরও পড়ুন: মিগজাউমের প্রভাবে বিমানবন্দর প্লাবিত

তিনি বলেন, গাজার উত্তরাঞ্চলে আমরা দৃঢ়তার সাথে জোরালোভাবে যুদ্ধ করেছি। এখন আমরা দক্ষিণাঞ্চলেও একইভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।

আইডিএফের এক মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্মুখ যুদ্ধ চালিয়ে যাওয়াসহ পুরো গাজাজুড়ে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

এর আগে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-গাজা যুদ্ধে এক সপ্তাহের বিরতি ঘোষণা করা হয়েছিল, তা গত শুক্রবার (১ ডিসেম্বর) শেষ হয়।

বিরতি পর গাজায় আবারও ব্যাপকভাবে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। যেটিকে এ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা হিসাবে বর্ণনা করেন খান ইউনিসের বাসিন্দারা।

আরও পড়ুন: মিগজাউমের প্রভাবে বিমানবন্দর প্লাবিত

যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগার থেকে ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে হামাস ১১০ জন জিম্মিকে মুক্তি দেয়।

রোববার (৩ ডিসেম্বর) সকালে খান ইউনিসের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। উত্তরাঞ্চলে যুদ্ধ শুরুর পর হাজার হাজার উদ্বাস্তু দক্ষিণাঞ্চলে এসে আশ্রয় নেয়।

ইসরায়েলের দাবি, এ উদ্বাস্তুদের মধ্যেই হামাসের সদস্যরা লুকিয়ে রয়েছে। এখন এ দক্ষিণাঞ্চলকে আক্রমণের কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা