সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হন।

আরও পড়ুন : তানজানিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ৪৭

রোববার (৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের কুইন্সে ছুরিকাঘাতে দুই শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় ফোন করে পুলিশে খবর দেওয়া হলে রোববার ভোররাতে কুইন্সের ফার রকওয়ে এলাকায় আগুন লাগিয়ে দেওয়া একটি বাড়িতে ক্ষতিগ্রস্তদের খুঁজে পায় পুলিশ।

আরও পড়ুন : ফের ফিলিপাইনে ভূমিকম্প

বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ওই হামলাকারী ২ পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে আহত একজন পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন। পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, তারা স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ৯১১ নাম্বারে একটি ফোন কল পায়। সেখানে এক তরুণী বলেন, তার চাচাতো ভাই তার পরিবারের সদস্যদের হত্যা করছে।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত

পরে দুই অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হলে তারা সেখানে একজন পুরুষকে লাগেজ নিয়ে হাঁটতে দেখেন। অফিসাররা ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করলে সে একটি ছুরি বের করে এবং একজন অফিসারকে ঘাড়ে ও বুকে ছুরিকাঘাত করে এবং দ্বিতীয় অফিসারের মাথায় আঘাত করে। একপর্যায়ে আহত একজন অফিসার তার আগ্নেয়াস্ত্র বের করে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করতে সক্ষম হন।

বিবিসি জানায়, আরও পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠানোর পর তারা বাড়ির সামনে ১১ বছর বয়সী একটি মেয়েকে দেখতে পান। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : প্যারিসে হামলায় পর্যটক নিহত

এছাড়া জরুরি পরিষেবার সংস্থাগুলো বাড়ির ভেতরে আরও তিনজনের মৃতদেহ খুঁজে পায়। নিহত এই তিনজনের মধ্যে একজন ১২ বছর বয়সী ছেলে, একজন ৪৪ বছর বয়সী নারী এবং অন্যজন ৩০ বছরের বেশি বয়সী পুরুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা