সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা শুরু করেছে ইসরায়েরি বাহিনী। গত ২৪ ঘণ্টায় গাজায় উপত্যকার অন্তত ৪০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা করেছে।

আরও পড়ুন : পিটিআইয়ের নতুন চেয়ারম্যান গহর

এতে অনেক হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১ ডিসেম্বর) এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ‍১৭৮

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাধীনতাকামীগোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনের মতো দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলিদের হামলায় তাদের যোদ্ধারা নিহত হয়েছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্সেস ইন লেবাননের (ইউএনআইএফআইএল) একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকালের দিকে ইসরায়েলি ভূখণ্ড থেকে লেবাননকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। লেবাননের উপকূলীয় শহর নাকোরায় ইউএনআইএফআইএলের সদর দপ্তরের কাছে এবং রমাইচ সীমান্ত লাগোয়া কয়েকটি গ্রামের চারপাশে আঘাত হেনেছে ইসরায়েলি গোলা।

আরও পড়ুন : কপ-২৮ ত্যাগ করল ইরান

ইসরায়েলি বাহিনী বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় ‘‘অস্বাভাবিক কার্যকলাপ’’ শনাক্ত করার পর সতর্কতা হিসেবে নাকোরার কাছে গোলাবর্ষণ করেছে।

হিজবুল্লাহ জানায়, শুক্রবার লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। তাদের মধ্যে ২ জনই হিজবুল্লাহর সদস্য। গাজায় ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলার জবাবে দক্ষিণ লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা।

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে আবারও আন্তঃসীমান্ত হামলা শুরু হয়েছে। হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি চলাকালে লেবানন ইসরায়েল সীমান্তের সহিংসতা অনেকাংশে বন্ধ ছিল।

আরও পড়ুন : গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

প্রসঙ্গত, গাজায় হামাসের সাথে গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এই হামলার জবাবে লেবাননে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ৭ সপ্তাহ আগে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল-লেবাননের সীমান্তে সংঘর্ষে প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা