সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

আরও পড়ুন : ইতিহাসে উষ্ণতম বছর ২০২৩

শুক্রবার (১ ডিসেম্বর) হামলা শুরুর প্রথম ৩ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শুক্রবার ৪ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এরপর দুই দফা এটির মেয়াদ বাড়ানো হয়। তবে নতুন করে সময়সীমা বৃদ্ধি না হওয়ায়— এক সপ্তাহ পর আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হয়ে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়।

আরও পড়ুন : গাজায় ফের হামলা শুরু

ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ১ ঘণ্টা আগে গাজা থেকে একটি রকেট ছোড়া হয়।

এদিকে গাজার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, সকাল থেকেই উত্তরাঞ্চলে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন : আরও ৩০ বন্দিকে মুক্তির ঘোষণা

সাতদিন আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অনেকেই ভেবেছিলেন— হামাস ও ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। তবে এমনটি হয়নি।

ইসরায়েল হুমকি দিয়ে আসছিল, যতদিন হামাস জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখবে; ততদিন যুদ্ধবিরতি চলবে। নয়ত আগের মতো আবার তাদের হামলা শুরু হবে।

তবে আজ শুক্রবারের জন্য কোনো জিম্মির তালিকা দেয়নি হামাস। তা সত্ত্বেও আশা করা হচ্ছিল, শেষ মুহূর্তে গিয়ে হয়ত যুদ্ধবিরতির সময় বাড়বে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা