সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনির মৃত্যুতে উদ্বিগ্ন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হাজার হাজার মানুষের মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নীতি ও অবস্থানকেও দায়ী করেছেন।

আরও পড়ুন: বন্দি বিনিময়ের শর্তে যুদ্ধবিরতির অনুমোদন

বুধবার (২২ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে ভাষণ দেওয়ার সময় পুতিন এ কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিকস-এর এ বিশেষ শীর্ষ সম্মেলনে মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় হাজার হাজার মানুষের মৃত্যু, নাগরিকদের তাদের বাড়িঘর থেকে ব্যাপকভাবে বিতাড়নসহ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: চুক্তির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল

তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘একচেটিয়া মধ্যস্থতা কার্যক্রমে’ মার্কিন অবস্থানের ‘প্রত্যক্ষ পরিণতি’। এমনকি ‘ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সিদ্ধান্তকে নস্যাৎ করার কারণে ফিলিস্তিনিরা অবিচারের শিকার হচ্ছে ও ইসরায়েল পুরোপুরি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।’

পুতিন আরও জানিয়েছেন, ‘উত্তেজনা নিরসন, যুদ্ধবিরতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক সমাধান খোঁজার জন্য উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এ কাজে ব্রিকস জোটভুক্ত দেশ ও অঞ্চলটির দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৭

প্রসঙ্গত, ব্রিকস জোটের দেশগুলো হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের আগস্টে নতুন ৬ টি দেশকে এ জোটের সদস্য করার ঘোষণা দেওয়া হয়। এ দেশগুলো হচ্ছে- সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), আর্জেন্টিনা ও ইথিওপিয়া।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা