সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) রাতে ওহাইও অঙ্গরাজ্যের বিভারক্রিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হন।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৭

মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এক ব্যক্তি অ্যাসল্ট রাইফেল দিয়ে হঠাৎ ওয়ালমার্ট স্টোরে গুলি চালাতে শুরু করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। মানুষ প্রাণ বাঁচাতে এদিক সেদিক ছুটতে শুরু করে।

ওহাইও নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি কেনাকাটা করছিলাম। হঠাৎ একটি লোক অ্যাসল্ট রাইফেল হাতে আমার পাশ দিয়ে সামনে দিকে এগিয়ে গেল ও গুলি করতে শুরু করলো। আমি দৌড়েছি, সে ১০ বার গুলি করেছে, আমি খুব ভাগ্যবান যে বেঁচে আছি।’

আরও পড়ুন: পাঠানো হচ্ছে রান্না করা খাবার

বিভারক্রিক পুলিশ বলছে, অভিযুক্ত বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি গুলি চালিয়ে নিজেকে আত্মহত্যা করেছেন।

বিভারক্রিক পুলিশ ফেসবুকে এক বিবৃতিতে জানায়, ‘ঘটনাস্থলে বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। বন্দুকধারী ১ পুরুষ রাত সাড়ে ৮টার দিকে বেভারক্রিকের ওয়ালমার্টে হামলা চালায়। গুলিবিদ্ধ ৪ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ কর্মকর্তাদের দ্বারা গুলি চালানো হয়নি। বন্দুকধারী, একটি স্পষ্ট স্ব-প্ররোচিত বন্দুকের গুলির আঘাতে মারা গেছেন।’

স্থানীয় কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা