সংগৃহীত
আন্তর্জাতিক

চুক্তির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বাহিনী হামাসের হাতে বন্দি থাকা কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল ও হামাস।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৭

মঙ্গলবার (২১ নভেম্বর) চুক্তিটির মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন
জিম্মিদের মুক্তির দেওয়ার চুক্তি ‘সবচেয়ে নিকটে’ ও আলোচনা ‘শেষ পর্যায়ে’ আছে।

তিনি আরও বলেছেন, ‘একটি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে আমরা এখন সবচেয়ে নিকটে আছি।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়েছে হামাস কয়েকশ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে ধরে গাজা উপত্যকায় নিয়ে যায় । এখন তাদের মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১

হামাস ও ইসরায়েলের মধ্যে যদি শেষ পর্যন্ত এ চুক্তি হয় তাহলে হামাস ৫০-৭০ ইসরায়েলিকে ছেড়ে দিবে। এর বদলে ইসরায়েল গাজায় ৩-৫ দিন হামলা বন্ধ রাখবে ও ইসরায়েলের কারাগারে বন্দি থাকা প্রায় ৩০০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ছেড়ে দেওয়া হবে। হামাস অবশ্য যেসব জিম্মিকে মুক্তি দেবে তারাও সবাই নারী ও শিশু। হামাস বলছে, চুক্তির মাধ্যমে কোনো ইসরায়েলি সেনাকে ছাড়া হবে না।

চুক্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘আমরা খুবই আশাবাদী, খুবই আশাবাদী। এই আলোচনা একটি মানবিক যুদ্ধবিরতিতে পরিণত হওয়ার ক্ষেত্রে খুবই তৎপর রয়েছি।’

এরআগে হামাসের শীর্ষ নেতা ঈসমাইল হানিয়া বলেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে যাচ্ছেন তারা। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা