ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: ফিলিপাইনে সমুদ্রের তলদেশে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন: পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে বুরিয়াস থেকে প্রায় ১৬ মাইল দূরে কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞানীরা বলেছেন, সুনামির আশঙ্কা করা হচ্ছে না। তবে আফটারশকের আশঙ্কা রয়েছে। এর জন্য বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও উপস্থাপক লেনি আরানেগো বলেছেন, শক্তিশালী এই ভূমিকম্পে দেওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে এবং ডেস্ক থেকে কিছু কম্পিউটার পড়ে যায়। ভূমিকম্পের পর শহরের একটি বিমানবন্দরের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: পি কে হালদারের বিচার ১২ ডিসেম্বর

ভূমিকম্পের মাত্রা গবেষকরা রিখটার স্কেলে ৬.৭ থেকে ৭.২ মাত্রার মধ্যে রেখেছেন।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছয় মাইল গভীরতায় আঘাত হানে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরির একটি ভূমিকম্প প্রবণ বেল্ট যাকে ‘রিং অফ ফায়ার’ বলা হয় সেই অঞ্চলে অবস্থিত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা