ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে কয়লাখনির অফিসে আগুন, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি কয়লাখনির চার তলাবিশিষ্ট অফিসের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।

আরও পড়ুন: টানেল ধসে এখনো আটকা ৪০ শ্রমিক

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির শানজি প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আল জাজিরা এসব তথ্য জানায়।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৫০ মিনিটে চার তলাবিশিষ্ট ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত ওই ভবন। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের।

আরও পড়ুন: গাজায় নিহত ১১ হাজার ছাড়াল

ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্তত ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজ এখনও চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা