ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

টানেল ধসে এখনো আটকা ৪০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ধসে পড়া টানেলের ভেতরে ৯৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন ৪০ নির্মাণশ্রমিক।

আরও পড়ুন: ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তাদেরকে উদ্ধারের অভিযান পঞ্চম দিনে পা দিলো। এসব নির্মাণশ্রমিককে বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এর আগে গত রোববার (১২ নভেম্বর) দেশটির উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় আচমকা ধসে পড়ে নির্মাণাধীন সিল্কিয়ারা টানেল। এ সময় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েন ৪০ জন নির্মাণশ্রমিক।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব না হলেও তাদের কাছে জরুরি খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হয়েছে। তাদের বেঁচে থাকার আশা জিইয়ে রাখতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন উদ্ধারকর্মীরা।

এ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে থাইল্যান্ড ও নরওয়ের অভিজাত উদ্ধারকারী দল। তাদের মধ্যে ২০১৮ সালে থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া শিশুদের দুঃসাহসিক উদ্ধার অভিযানে অংশগ্রহণকারীরাও রয়েছেন।

আরও পড়ুন: হামাসকে আত্মসমর্পণের আহ্বান

ধসে পড়া টানেলের ভেতরে একটি আমেরিকান অগার মেশিন পাঠানো হয়েছে, যা এ উদ্ধার অভিযানে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। মেশিনটি পথ পরিষ্কারের কাজে গতি আনবে। এতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাছাকাছি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) টানেলটির মুখে নতুন করে ভূমিধসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এ সময় কয়েক ঘণ্টার চেষ্টায় আমেরিকান অগার মেশিনের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন উদ্ধারকারীরা। ভূমিধসে সে প্রচেষ্টা পুরোপুরি ভেস্তে যায়। ফলে পুরো কাজ নতুন করে শুরু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা