সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনিতে হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের দুকিতে ১টি কয়লাখনিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন শ্রমিক নিহত হয়েছে। এ হামলায় আরও আহত হয়েছেন ৭ জন।

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

আরও পড়ুন: বৈরুতে বিমান হামলা, নিহত ২২

সংবাদমাধ্যম জানায়, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় ১টি বেসরকারি কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন খনি শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান জানান, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় ১টি বেসরকারি কয়লা খনিতে একদল সন্ত্রাসী ভোর রাতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। এর পাশাপাশি তারা খনিটি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।

দুকির ডাক্তার জোহর খান শাদিজাই বলেন: ঘটনার পর আমরা জেলা হাসপাতালে এই পর্যন্ত ২০টি লাশ এবং ৭ জনকে আহত অবস্থায় পেয়েছি।

আরও পড়ুন: ইন্ডিগোর ফ্লাইটে যাত্রীকে ‘শ্লীলতাহানি’

দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেন, শুক্রবার দুর্বৃত্তরা এই হামলায় “হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র” ব্যবহার করেছে।

তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা “১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও” আগুন দিয়েছে। এরপর জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। এর পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা