আন্তর্জাতিক

নির্বাচনের তারিখ ঘোষণা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। নভেম্বরের মধ্যে এই দেশটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আবার সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না হলে সেটি ঠিক কবে নাগাদ হতে পারে তা নিয়েও ছিল অনিশ্চয়তা।

আরও পড়ুন: টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী

সব অনিশ্চয়তা কাটিয়ে দেশটিতে সাধারণ নির্বাচনের সময় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সদস্যরা এ ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

দেশটির ইসিপির বিবৃতিতে জানা গেছে, ‘আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত আগস্টে পাকিস্তানের পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়। দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে।

মেয়াদ শেষ হওয়ার তিনদিন আগে পাকিস্তানের সংসদ বিলুপ্ত ঘোষণা করায় আগামী ৭ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। তবে সম্প্রতি পাকিস্তানের জাতীয় আদমশুমারি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে।

আর এই কারণে কিছু আসনের সীমা পুনরায় নির্ধারণের কাজ চলছে। যে কারণে সাধারণ নির্বাচন চলতি বছরে অনুষ্ঠান করা সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল পাকিস্তানের নির্বাচন কমিশন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত অর্ধশতাধিক

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় রয়েছে। সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা থাকলেও ইসিপি বলেছে, সর্বশেষ আদমশুমারির পরে নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য সময় প্রয়োজন।

প্রধানমন্ত্রী আনোয়ার-উল হক কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বলছে, তারা একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়। তবে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং এর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কয়েক মাস ধরে ব্যাপক ক্র্যাকডাউনের সম্মুখীন হয়েছেন।

আর এ কারণে আনোয়ার-উল হক কাকারের তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা