সংগৃহীত
আন্তর্জাতিক

২ ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ১২

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রদেশের ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে অপর একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলছে, রোববার সন্ধ্যায় সংকেত না পাওয়ায় বিশাখাপত্তনম-পালাসার একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়েছিল।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু

এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এনডিটিভি জানিয়েছে ট্রেনচালক সংকেত দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পর এই লাইনের ১৮টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে ও ২২টি ট্রেন অন্য লাইনে ডাইভার্ট করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মধ্যরাতেই দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গড়ে তুলছে

ভিজিয়ানগরম কালেক্টর নাগলক্ষ্মী বলছে, এ ট্রেন দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়াও আহতদের সবাই অন্ধ্রপ্রদেশের। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

গত জুনে উড়িষ্যায় ৩ ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। গত ২ জুন বহনাগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ত্রিমুখীর সংঘর্ষ হলে ঐ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা