ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু 

আন্তর্জাতিক ডেস্ক: ইসারায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা উপত্যকায় তাদের যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এ যুদ্ধ আরও দীর্ঘ ও কঠিন হবে বলেও সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন: গাজা-ইসরায়েল যুদ্ধে ২৯ সাংবাদিক নিহত

শনিবার (২৮ অক্টোবর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমাদের একটি প্রধান লক্ষ্য রয়েছে, শত্রুকে পরাজিত করা ও আমাদের অস্তিত্বের নিশ্চয়তা দেওয়া। ইসরায়েলি বাহিনী হামাসকে পরাস্ত করতে গাজা উপত্যকার সর্বত্র মোতায়েন রয়েছে।

নেতানিয়াহু বলেন, আমাদের সৈন্যদের যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা ভণ্ডামির শামিল। আমরা বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী।

আরও পড়ুন: ঢাকায় রাজপথে ইইউ’র উদ্বেগ

এ ঘোষণার পরপরই গাজা শহরকে ‘যুদ্ধক্ষেত্র’ বলে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার জন্য সতর্ক করে লিফলেট ফেলে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, আমরা গাজায় মাটির ওপর ও নিচে হামলা চালাচ্ছি। সব জায়গায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আমরা হামলা করছি। বিমান বাহিনীর প্রতি নির্দেশনা স্পষ্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জোড়ালো অভিযান চলবে।

আরও পড়ুন: বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিম তীরে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে ধর-পাকড় করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা