ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমান দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকার এই দেশটি এ নিয়ে ২ মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।

আরও পড়ুন: গাজা-ইসরায়েল যুদ্ধে ২৯ সাংবাদিক নিহত

কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (৩০ অক্টোবর) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রীসহ পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু

প্রাদেশিক সরকার জানিয়েছে, ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন শিশু। নিহতদের জাতীয়তা কী, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

এদিকে স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনে আগুনের সৃষ্টি করে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দেশটির অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক। অন্য ২ জন ছিলেন ক্রু সদস্য।

কর্মকর্তারা বলেন, প্রবল বৃষ্টির কারণে কম দৃশ্যমানতার মধ্যে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিধ্বস্ত হয় বিমানটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা