ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও ৩০ জন।

আরও পড়ুন: মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসী নিহত

সোমবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১ অক্টোবর) বিকেলে দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঐ গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

পুলিশ বলছে, রোববার উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার সময় শিশুসহ অন্তত ১০০ জন ভেতরে ছিলেন। সেখানে এখনো শিশু আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরুরিকর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, দুর্ঘটনার সময় ঐ গির্জায় ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। এ সময় ছাদ ধসে পড়ার পর ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা