আন্তর্জাতিক

স্কুলে ফিরছে উহানের ১৪ লাখ শিক্ষার্থী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান শহরের সব স্কুল আগামী মাসের প্রথম দিন (১ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সেখানকার স্থানীয় সরকার এক ঘোষণায় মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শরৎকালীন সেমিস্টারের পাঠদান শুরু করতে বলেছে। গত সপ্তাহের সোমবার থেকে উহান বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের এই রাজধানী শহরেই চীনের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছিল। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর তালিকায় উহানের নাম সামনের কাতারে।

নতুন ঘোষণায় ১ সেপ্টেম্বর থেকে ১৪ লাখ শিক্ষার্থীর জন্য উহানের দুই হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হচ্ছে।

স্কুল খুলে দেওয়ার নির্দেশনায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার পথে মাস্ক পরে থাকতে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে শহর কর্তৃপক্ষ।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সংখ্যক সুরক্ষা উপকরণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম মজুত করতে এবং নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে কী কী করতে হবে সে সংক্রান্ত ড্রিল ও প্রশিক্ষণ ক্লাস নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্রমণ ফের বাড়তে দেখা গেলে কিংবা ঝুঁকির মাত্রা বদলালে শিক্ষার্থীদের আবার অনলাইন শিক্ষাদান পদ্ধতিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রস্তুত, বলেছে তারা। তবে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনও বার্তা পাননি তাদের উহানে ঢোকার অনুমোদন দেওয়া হবে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা