লকডাউনের বিকল্প খুঁজছে ফ্রান্স
আন্তর্জাতিক

একদিনে সর্বোচ্চ আক্রান্ত, লকডাউনের বিকল্প খুঁজছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনো কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।

এদিকে, ফ্রান্সে করোনাভাইরাসে একদিনে লকডাউন পরবর্তী সময়ে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৯ জন। যা লকডাউন পরবর্তী সময়ে সর্বোচ্চ। আর মহামারির সবচেয়ে ভয়াবহ সময়ের চেয়ে সামান্য কম। গত ৩১ মার্চ ফ্রান্সে একদিনে সর্বোচ্চ সাত হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সেখানে আক্রান্ত হয়েছিলেন ছয় হাজার ১১১ জন। শুক্রবার (২৮ আগস্ট) সেটা ছাড়িয়ে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৭৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার মারা গেছেন ২০ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন।

আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও ফের লকডাউন ঘোষণা করার কথা ভাবছে না ফ্রান্স। এমানুয়েল ম্যাক্রনের সরকার দেশব্যাপী লকডাউন আরোপের বিকল্প খুঁজছে।

সূত্র: আল জাজিরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা