সংগৃহীত
আন্তর্জাতিক

পালটা হামলা শুরু ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে পালটা হামলা শুরু করেছে। গত জুন মাস থেকে শুরু হওয়া এই আক্রমণে অনেক দূর এগিয়েছে ইউক্রেন। তাদের এই অগ্রগতি বেশ উল্লেখযোগ্য।

আরও পড়ুন: পেড্রো আসছেন না জি-২০ সম্মেলনে

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টেলটেনবার্গ এ সব কথা জানান। খবর রয়টার্সের।

স্টলটেনবার্গ জানান, ইউক্রেন পালটা আক্রমণে দখলকৃত ভূখণ্ড জয় করতে শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা ও পুঁতে রাখা মাইনের ফলে ধীর গতিতে এগোচ্ছে তারা। দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে গত জুন মাসে পালটা আক্রমণ শুরু করে ইউক্রেন।

আরও পড়ুন: ইউক্রেনে ব্যস্ত বাজারে হামলা, নিহত ১৭

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের জানান,ইউক্রেনীয় বাহিনী ক্রমাগতভাবে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করছে। রুশ বাহিনীর প্রতিরোধ লাইন ভাঙ্গতে সক্ষম হয়েছে তারা। তাদেরকে পিছু হটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনীয় পালটা আক্রমণে সহজে সফলতা আসবে এটা কেউ বলেনি।

ইউক্রেনের কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে তাদের বাহিনী রাশিয়ার প্রথম প্রতিরক্ষা রেখা অতিক্রম করেছে। লক্ষ্য অর্জন করতে হলে রুশ সেনাদের আরও প্রতিরক্ষা রেখা অতিক্রম করতে হবে। মস্কোর সেনারা এগুলোতেও কঠোর প্রতিরক্ষা ও মাইন পুঁতে রেখেছে।

আরও পড়ুন: চীনে আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইউক্রেনের পালটা আক্রমণের ধীর গতির সাফল্য নিয়ে হতাশার কথা উঠে এসেছিল।

ন্যাটো প্রধান জানান, ইউক্রেনের অগ্রগতি হয়েছে। তবেযতটা আশা করেছিলাম ততটা না। ধীরে ধীরে তারা উন্নতি করছে। ইউক্রেনীয়রা ভূখণ্ড ফিরে পাচ্ছে, রুশ সেনারা হারছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা