ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন হাইকুই

আন্তর্জাতিক ডেস্ক: রোববার পূর্ব তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন হাইকুই। মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং হাজার হাজার পরিবারকে অন্ধকারে নিমজ্জিত করে বিগত চার বছরের মধ্যে দ্বীপটিতে সরাসরি আঘাত হানা এটি প্রথম বড় ঝড়।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

টাইফুন হাইকুই ঝড়ের প্রস্তুতি হিসেবে প্রায় ৪ হাজার লোককে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

তাইওয়ানের আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ এটি কম জনবহুল এলাকা পূর্ব তাইওয়ানের তাইতুং-এ আঘাত হেনেছে।

আরও পড়ুন: ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা পেপসিকো’

বাসিন্দারা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন জানিয়ে এএফপির একজন সাংবাদিক বলেছেন, প্রবল ঝড়ো বাতাসে গাছ উপড়ে গেছে এবং পানির ট্যাঙ্কগুলো বাতাসে উড়ছে।

এটি সবে শুরু হয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা চ্যাং ঝি মিন বলেন, বাতাস সবেমাত্র আসছে এবং গাছগুলি ইতিমধ্যেই ভেঙে পড়ছে।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ৭

শনিবার (২ সেপ্টেম্বর) থেকে টাইফুনের গতি বৃদ্ধি পেয়েছে। রোববার বিকেল ৩টায় ঘণ্টায় প্রায় ১৫৪ কিলোমিটার বেগে একটানা বাতাস বইছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা