ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

আরও পড়ুন : ভারত সফরে যাচ্ছেন বাইডেন

শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলে ধর্মীয় সমাবেশ চলাকালীন সড়ক দুর্ঘটনায় ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। দুজাইল এবং সামাররা শহরের মধ্যে ঘটা এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিয়া ইরানী তীর্থযাত্রী বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ জানিয়েছে।

সালাহউদ্দীন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহান জানান, নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : সূর্য অভিযানে যাচ্ছে আদিত্য-এল ১

আল জাজিরা বলছে, গত শুক্রবার মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের একে অপরের সাথে সংঘর্ষ হয় বলে সালাহউদ্দিনের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, চালকদের মধ্যে একজন চলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮ বলেও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তানে পাথর নিক্ষেপ ও মাথা থেঁতলে হত্যা

প্রসঙ্গত, ইরাকে ধর্মীয় সমাবেশ আরবাইনের জন্য লক্ষ লক্ষ মানুষ পবিত্র নগরী কারবালায় একত্রিত হয়েছেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২৬ লাখ তীর্থযাত্রী সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন। এসব তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই ইরান থেকে এসেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা