ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে পাথর নিক্ষেপ ও মাথা থেঁতলে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে পরিবারের সম্মানহানি করায় দেশটির আদিবাসি এক নারীকে তার স্বামী পাথর নিক্ষেপ করে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে।

আরও পড়ুন: সূর্য অভিযানে যাচ্ছে আদিত্য-এল ১

শনিবার (২ সেপ্টেম্বর) পাঞ্জাব প্রদেশের রাজাপুর জেলায় রোমহর্ষক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আলকানি আদিবাসি গোষ্ঠীর ওই নারী একজন পুরুষের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। পরে তার স্বামী, দেবর ও তার সহযোগীরা তাকে পাথর নিক্ষেপ করে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। শুধু তাই নয়, তার মাথাও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ভারত সফরে যাচ্ছেন বাইডেন

স্থানীয় সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পাঞ্জাব প্রদেশের রাজাপুর জেলার চুচা সীমান্ত সামরিক পুলিশ (বিএমপি) থানায় সন্দেহভাজনদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বৈঠকে বসছেন পুতিন-এরদোয়ান

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ডন জানিয়েছে, প্রায় দুই বছর আগে ওই নারী স্থানীয়ভাবে আউস (আগুনের মাধ্যমে বিচার) ও আউফ (পানি নিচের বিচার) নামে একটি উপজাতীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গিয়েছিলেন। যেখানে একজন অভিযুক্ত ব্যক্তি তাকে নির্দোষ প্রমাণ করার জন্য জ্বলন্ত কয়লার ওপর হাঁটেন অথবা নিঃশ্বাস ফুরিয়ে না যাওয়া পর্যন্ত পানির নিচে থেকে যান।

আরও পড়ুন: রাশিয়াকে হুশিয়ারি দিল ইউক্রেন

সূত্রটি বলেছে, ওই নারী তার পায়ে কোনও ধরনের জখম হওয়া ছাড়াই সফলভাবে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন।

বিবাহিত ওই নারীকে তার স্বামী, দেবর এবং তাদের সঙ্গীরা সম্মান রক্ষায় পিটিয়ে ও পাথর ছুঁড়ে হত্যা করেছে বলে ডনকে নিশ্চিত করেছেন রাজাপুরের রাজনীতিক কাসিম গিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা