সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষক পেপসিকো

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকোকে ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকের’ তালিকার অন্তর্ভুক্ত করেছে।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ৭

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) পেপসিকোকে যুদ্ধের পৃষ্ঠপোষক সংস্থার অন্তর্ভুক্ত করে এনসিপিএ বলেছে, ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মার্কিন এ বহুজাতিক প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকোকে ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকের’ তালিকার অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি প্রতিরোধ সংস্থা (এনসিপিএ)।

ইউক্রেন পেপসিকো ছাড়াও আরেক বহুজাতিক প্রতিষ্ঠান মার্সকেও এ তালিকায় যুক্ত করেছে। এনসিপিএ বলছে, পেপসিকো ও মার্স রাশিয়ায় ব্যবসা সীমিত করে ফেলা, বিজ্ঞাপনী কার্যক্রম ও উৎপাদন স্থগিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে করে রাশিয়ার সরকারি বাজেটে উল্লেখযোগ্য পরিমাণে কর প্রদান করে আগ্রাসক দেশটির অর্থনীতিকে সমর্থন করছে তারা।

আরও পড়ুন: ভারতের ওড়িশায় বজ্রপাতে নিহত ১০

পেপসিকো মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বের ২ শতাধিক দেশে ব্যবসা করছে প্রতিষ্ঠান। এই কোম্পানির ব্র্যান্ডের বহরে রয়েছে লে’স ডরিটোস চিপস, চিটোস, গ্যাটোরেড, পেপসি-কোলা, মাউন্টেন ডিউ, কোয়াকার, সোডাস্ট্রিম ও অন্যান্য খাদ্য, স্ন্যাকস ও পানীয়।

এছাড়াও রাশিয়ার সামরিক বাহিনীর রেশনের তালিকায় পেপসিকোর উৎপাদিত লে’স চিপসও পাওয়া গেছে। এ কোম্পানির ব্যবসাও রাশিয়া ফুলে-ফেঁপে উঠছে। নিট মুনাফার হিসেবে রাশিয়ায় খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদন খাতে ৪র্থ বৃহত্তম কোম্পানি পেপসিকো। পেপসিকোর ১৯টি কারখানায় প্রায় ২০ হাজার কর্মী রয়েছেন দেশটিতে।

আরও পড়ুন: ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

এনসিপি এর প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে গত বছরের ২৪ ফেব্রুয়ারি পুরোমাত্রার আগ্রাসন চালানোর ১ম বছরে পেপসিকোর রাশিয়া শাখার মুনাফা ২০২১ সালের তুলনায় প্রায় ৩৩৩% বৃদ্ধি পেয়ে ৫২৫ মিলিয়ন ডলারে পৌঁছায়। রাশিয়ার সরকারি বাজেটে পেপসিকো প্রায় ১১৫ মিলিয়ন ডলার অর্থ দেয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায়।

পেপসিকো রাশিয়ায় নিজেদের প্রতিষ্ঠানে ৫ শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এনসিপিএ বলছে, বিদেশি কোম্পানিগুলো ক্রেমলিনকে বেকারত্ব ও এ সংক্রান্ত সামাজিক সমস্যার বোঝা থেকে মুক্ত করছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে।

এর আগে, ২০২২ সালে রাশিয়ায় নিজেদের ব্যবসা থেকে আরেক মার্কিন বহুজাতিক কোম্পানি মার্স প্রায় ৩৭৭ মিলিয়ন ডলারের নিট মুনাফা করেছে। যা তার আগের বছরের তুলনায় প্রায় ৫৯% বেশি। কোম্পানিটির ওয়েবসাইটে রাশিয়ায় শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞাপন ঝুলিয়ে রেখেছে।

আরও পড়ুন: সূর্য অভিযানে যাচ্ছে আদিত্য-এল ১

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪র্থ বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি মার্স। এই প্রতিষ্ঠানের সুপরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে স্নিকার্স, মিল্কি ওয়ে, টুইক্স, বাউন্টি, এমঅ্যান্ডএম ও হুইসকাস। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ায় নিজেদের ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করছে না মার্স।

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, মার্স রাশিয়ায় ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে। দেশটির অর্থনীতিতে মার্কিন এ প্রতিষ্ঠানের আড়াই বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। বর্তমানে রুশ ভূখণ্ডে মার্সের ১০টি কারখানা চালু রয়েছে। সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, ইয়াহু নিউজ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা