ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে রেললাইন মেরামত করার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় রেলওয়ের ৫ কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন: দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত ৫২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মধ্য রাতে দেশটির তুরিনের অদূরে ব্রানদিজ্জোতে এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যম এজিআইকে ব্রানদিজ্জোর মেয়র পাওলো বাদোনি জানিয়েছেন, এক উদ্ধারকর্মী তাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে বিভৎস চিত্র দেখতে পান তারা। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ৩০০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

আরও পড়ুন: কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

মেয়র আরও জানান, এটি অনেক বড় একটি ট্র্যাজেডি। ঘটনাটির তদন্ত চলছে।

পুলিশের বরাতে সংবাদ মাধ্যম এজিআই এবং বার্তা সংস্থা আনসা নিউজ বলছে, যে ট্রেনটি রেলওয়ের কর্মীদের ধাক্কা দিয়েছে, সেটি ওয়াগন নিয়ে মিলান-তুরিনের লাইনে চলছিল। দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার ছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

সেখানে রেললাইনের মেরামত ও পুরোনো লাইন সরিয়ে নতুন লাইন স্থাপন করছিলেন ঐ কর্মীরা। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ট্রেন তাদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় রেললাইন মেরামতের দায়িত্বে থাকা আরও ২ জন কোনো রকমভাবে সরে গিয়ে বেঁচে যান, যার মধ্যে ফোরম্যানও রয়েছেন।

বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন ট্রেন চালক। তবে তিনি সুস্থ আছেন। তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানির অর্থ জব্দ

ইতালির ট্রেন নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আরএফআই এক বিবৃতিতে রেলওয়ের ৫ কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় এখন তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা।

সংস্থাটি বলছে, যা হয়েছে তার জন্য আমরা গভীরভাবে মর্মাহত এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা