ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক: প্রায় ২ বছর বিরতির পর আগামী ১২ সেপ্টেম্বর কৌশলগত সংলাপে বসছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, এবারের সংলাপে ২ দেশের বন্দি বিনিময় চুক্তিসহ পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএ) নিয়ে আলোচনার ইঙ্গিত মিলেছে। এছাড়া লন্ডনের দিক থেকে বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হতে পারে।

রোববার (২৭ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনর নেতৃত্বে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় হতে যাওয়া সংলাপ নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সাথে সংলাপের করণীয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ঢাকায় অনুষ্ঠেয় কৌশলগত সংলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে থাকা ঢাকার এক কূটনীতিক জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের চতুর্থ সংলাপ হয়েছিল লন্ডনে। সে সময় ২ দেশের অপরাধীদের যেন বিচারের আওতায় আনা যায়, এ নিয়ে উভয়পক্ষ সম্মত হয়েছিল।

আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

তখন ২ দেশ এ সংক্রান্ত দুটি চুক্তি করতে রাজি হয়। এবারের সংলাপে চুক্তিটি করার বিষয়ে তাগিদ দেওয়া হতে পারে।

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ইসির ১২ কর্মকর্তাকে বদলি

এছাড়া একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দীনও লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা করছে বাংলাদেশ। পলাতক থাকায় তার রায় কার্যকর করা যায়নি।

পাশাপাশি অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজাপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক কর্নেল শহীদ উদ্দিন খান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানের কথা বলা হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু চিকিৎসায় ব্যয় ৪০০ কোটি টাকা

ঢাকার এক কূটনীতিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশি দেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করা গেলে এসব অপ-প্রচারকারীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা সহজ হবে।

কৌশলগত সংলাপে আলোচনার বিষয়ে কূটনীতিকরা জানান, উভয়পক্ষ ২ দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে। এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, ইন্দো-প্যাসিফিক ইস্যু, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় থাকবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

সেই সাথে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ও আন্তর্জাতিক অঙ্গনে সমর্থনের মতো বিষয়গুলোও আলোচনায় থাকতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে দেশে-বিদেশে নানা আলোচনা চলছে। এমন সময়ে হতে হওয়া এ সংলাপে লন্ডনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দেবে যুক্তরাজ্য।

আরও পড়ুন: রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

অপরদিকে ঢাকার পক্ষ থেকে লন্ডনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। পাশাপাশি মানবাধিকার, গণতন্ত্র, শ্রম অধিকার, বাক ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জোর দিতে পারে লন্ডন।

এর আগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা-লন্ডনের চতুর্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা