ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
ইউক্রেন

দুই বিমানের সংঘর্ষে ৩ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে আক্রান্ত ইউক্রেনের মাঝ আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে জনপ্রিয় একজন যুদ্ধের নায়কসহ তিন পাইলট নিহত হয়েছেন। এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে দেশটি।

আরও পড়ুন: ভারতের পশ্চিমবঙ্গে বিস্ফোরণ, নিহত ৭

পাইলট আন্দ্রি পিলশচিকভ রাশিয়ার আক্রমণের প্রথম দিকে কিয়েভে ডগফাইটে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন।

একসাথে তিন পাইলটের মৃত্যুকে ‘বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছে এবং পিলশচিকভকে ‘বিশাল প্রতিভার’ আধিকারী উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

শুক্রবার (২৫ আগস্ট) উত্তর ইউক্রেনের জাইটোমির অঞ্চলে মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষ হলে তিন পাইলট প্রাণ হারান। দুর্ঘটনাটি কীভাবে ঘটলো কর্তৃপক্ষ তা জানতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: নাইজারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইউক্রেনের মুক্ত আকাশ রক্ষাকারীদের কখনো ভুলবে না দেশ।

গত বছর ইউক্রেনে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে রাশিয়া একযোগে তীব্র হামলা চালায়। সে সময় প্রাণঘাতী অস্ত্রগুলো ঠেকানোর দায়িত্বে ছিলেন ইউক্রেনের মিগ-২৯ ফাইটার পাইলট পিলশচিকভ।

পাইলট পিলশচিকভ বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকানোর মিশনে আপনার লক্ষ্য হলো মাটিতে থাকা জীবন বাঁচানো, শহরকে বাঁচানো। এতে আপনি সফল না হলে কেউ মারা যাবে, এটি একটি ভয়ানক অনুভূতি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

অভিনেতার বন্ধু মেলানিয়া পোডোলিয়াকও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পিলশচিকভের বিমান বাহিনীর ব্যাজের একটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

সম্প্রতি ইউক্রেন পশ্চিমা মিত্রদের থেকে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন সময়ে এসে একসাথে তিন জন পাইলটকে হারানো নিশ্চিতভাবেই দেশটির জন্য বড় ধাক্কা হয়ে উঠবে। সূত্র: বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা