ছবি: সংগৃহীত
জাতীয়

আজ ঢাকায় আসছেন ফিলিপ বার্টন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত পঞ্চম সংলাপে অংশ নিতে ২ দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

আরও পড়ুন: ম্যাক্রোঁর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

সোমবার (১১ সেপ্টেম্বর) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত পঞ্চম সংলাপ অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে ২ দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার যে অঙ্গীকার রয়েছে, সেই লক্ষ্যে এ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: ভালো কাজের প্রশংসা হওয়া উচিত

এবারের সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন ও ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন।

এ সংলাপে গুরুত্ব পাবে বন্দি বিনিময় ও পারস্পরিক আইনি সহায়তা চুক্তি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, উন্নয়ন সহায়তা, সুশাসন, মানবাধিকার, রোহিঙ্গা সংকট, শান্তিরক্ষা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপটি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, এতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং মানবাধিকার নিয়েও কথা বলবে যুক্তরাজ্য।

সূত্র জানায়, প্রায় ২ বছর পর ঢাকা-লন্ডন কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে চতুর্থ অংশীদারত্ব সংলাপে অনুষ্ঠিত হয়।

ঐ সংলাপে এক দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মত হয়েছিল। পাশাপাশি বন্দি বিনিময় ও পারস্পরিক আইনি সহায়তা চুক্তি স্বাক্ষরের বিষয়েও একমত ঢাকা-লন্ডন।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান

জানা যায়, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় দশক ধরে লন্ডনে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আসামি চৌধুরী মঈনুদ্দীন পলাতক থাকায় তার দণ্ড কার্যকর করা যায়নি। তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে বাংলাদেশের ধারণা।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কিছু নাগরিক সেখানে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বন্দি বিনিময় ও পারস্পরিক আইনি সহায়তা চুক্তি সাক্ষর হলে সাজাপ্রাপ্ত অপরাধী এবং দেশের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

এদিকে রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, কৌশলগত সংলাপে যোগ দিতে পররাষ্ট্র সচিব পদ মর্যাদার এ ব্রিটিশ কর্মকর্তা ঢাকায় আসছেন।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

২ দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে এ সংলাপে দ্বিপক্ষীয় একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন হবে।

রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় এতে আলোচনা হবে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে সড়কে ৩ বাংলাদেশি নিহত

এ সংলাপ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ-২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।

সংলাপে যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে। এছাড়া ঢাকা সফরে রাজনীতিবিদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করবেন ফিলিপ বার্টন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা