ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন ধরে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

রোববার (২০ আগস্ট) সকালে পিন্ডি ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জিও টিভি বলছে, বাসটিতে ৩৫-৪০ জন যাত্রী ছিলেন।

উদ্ধারকর্মীরা জানান, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। ২ বাসের চালকই নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঝড়, বন্যার আশঙ্কা

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেন, ২ বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে যায়।

আহতদের বেশিরভাগই আশঙ্কা জনক অবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

তিনি আরও জানান, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এরপরেই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের জানালা ভেঙ্গে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা