ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতার করেছে পুলিশ। কুরেশি কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ট এবং তার রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট।

আরও পড়ুন : ভারতের অনুরোধ চীনের প্রত্যাখ্যান!

শনিবার (১৯ আগস্ট) ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে পিটিআই দাবি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (পুরোনো টুইটার) দেওয়া এক বিবৃতিতে পিটিআই বলেছে, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ইসলামাবাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে।

কুরেশিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএর সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে বলে পিটিআই জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচন বিলম্বের বিষয়টি নিয়ে শাহ মাহমুদ কুরেশি সুপ্রিম কোর্টে যাবেন বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পর পিটিআিইয়ের জ্যেষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

এদিকে, জ্যেষ্ঠ নেতার গ্রেফতারের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন পিটিআই’র সাধারণ সম্পাদক ওমর আইয়ুব। তিনি বলেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই কুরেশিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এরআগে শনিবার সংবাদ সম্মেলনে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান দলের ভেতর বিভক্তির খবর অস্বীকার করেন। ওই সময় সাধারণ নির্বাচন বিলম্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন : ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে!

কুরেশির গ্রেফতারের নিন্দা জানিয়ে পিটিআইয়ের সাধারণ সম্পাদকও। তিনি বলেন, আশা করেছিলাম ফ্যাসিবাদী সরকারের মেয়াদ ফুরিয়ে গেলে বেআইনি রাজত্বের অবসান ঘটবে। কিন্তু দেখা যাচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকার তাদের পূর্বসূরি ফ্যাসিবাদী সরকারের রেকর্ড ভাঙতে চায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা