ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানের খানের নিরাপত্তা ও জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে স্ত্রী বুশরা বিবি বলেছেন, কারাগারে আটক থাকা ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে।

আরও পড়ুন: বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

শুক্রবার (১৮ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেছেন, আদালত তার স্বামীকে রাওয়ালপিন্ডিতে আদিওয়ালা কারাগারে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আমার স্বামীকে কোনো ধরণের যুক্তি ছাড়াই অ্যাটক কারাগারে বন্দী রাখা হয়েছে উল্লেখ করে বুশরা বিবি বলেন, আইন অনুযায়ী তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা উচিৎ।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় দেশটির এক আদালত ৩ বছরের কারাদণ্ড দেন। এরপর ওইদিনই তাকে অ্যাটক কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুশরা বিবি গতকালের চিঠিতে লিখেছেন, রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনা করে পিটিআই প্রধানকে কারাগারে বি-শ্রেণির সুবিধা দেওয়া উচিৎ। তবে অ্যাটক কারাগারে এসব সুবিধা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন: ভারতের অনুরোধ চীনের প্রত্যাখ্যান!

ইমরান পত্নী আরও বলেন, অতীতে ইমরান খানকে দুইবার হত্যাচেষ্টা করা হয়েছে। তাকে হত্যা চেষ্টাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

চিঠিতে বুশরা আরও লিখেন, তার জীবন এখনও ঝুঁকির মধ্যে এবং অ্যাটক কারাগারে আমার স্বামীকে বিষ প্রয়োগ করা হতে পারে।

আরও পড়ুন: পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন

তিনি এ সময় তার স্বামীকে বাড়িতে বাড়ানো খাবার যেন খাওয়ার অনুমতি দেওয়া হয়- এ দাবি করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা