ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
কানাডায় ভয়াবহ দাবানল

ঘরবাড়ি ছাড়ছেন ২০ হাজার বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে আগুন থেকে বাঁচতে সেখানের প্রায় ২০ হাজার বাসিন্দা এলাকা ছাড়ছেন। এতে স্থানীয় বিমানবন্দর ও মহাসড়কগুলোতে ভিড় বেড়ে গেছে।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে কর্তৃপক্ষ সতর্ক করে- অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফের দিকে এগোচ্ছে দাবানল।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন বলে কানাডিয়ান সরকার জানিয়েছে। যা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ নামে পরিচিত। বিগত কয়েক মাস ধরেই সৃষ্ট দাবানলে দেশটির বেশ কিছু অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেফতার ১৪৬

শুক্রবারের (১৮ আগস্ট) মধ্যে ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

টিফানি শ্যাম্পেন (ইয়েলোনাইফ বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত) বলেন, আমার আগে থেকেই হাঁপানি রয়েছে। দাবানলের ধোঁয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

এদিকে বাসিন্দাদের ফ্লাইটের কমপক্ষে ২ ঘন্টা আগে পৌঁছানোর জন্য সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কারণ এরই মধ্যে যাত্রী ট্রাফিক বেড়ে গেছে।

সম্প্রতি কানাডায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে অন্তত এক হাজার সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চলেই দুই শতাধিক।

আরও পড়ুন: ভারতের অ্যাপাচি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে

এই সংকটকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন, বিস্তীর্ণ ও অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের প্রিমিয়ার ক্যারোলিন কোচরান। বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নির্দেশনা মানার আহ্বানও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা