ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সেনেগালে সড়ক দুর্ঘটনা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে চালকদের শৃঙ্খলার অভাব, ঝুঁকিপূর্ণ রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: নাইজারে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, বুধবার উত্তর সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল।

দুর্ঘটনাটি এন২ নামে পরিচিত সেনেগালের অন্যতম প্রধান একটি মহাসড়কের এসজিউসে স্যার নামক একটি গ্রামে ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিবেন মোদি

কাছাকাছি অবস্থিত লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে রয়টার্সকে বলেন, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে।

তিনি বলেন, আহতদের লোগার হাসপাতালে এবং মৃতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুরো শহর শোকে মুহ্যমান বলেও জানিয়েছেন সানকারে।

রয়টার্স বলছে, চলতি বছরের শুরু থেকে সেনেগালে ইতোমধ্যেই যাত্রীবাহী বাসের সাথে যুক্ত দু’টি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রথম দুর্ঘটনায় প্রায় ৪০ জন এবং দ্বিতীয় দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ৩১

সেনেগালের বিশেষজ্ঞদের মতে, চালকদের শৃঙ্খলার অভাব, ঝুঁকিপূর্ণ রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণে সেনেগালে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা