ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে অংশ নিবেন।

আরও পড়ুন: ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার!

বুধবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে আইটিপিওর কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এই ইঙ্গিত দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের কমপ্লেক্সের উদ্বোধনে বুধবার যোগ দেন। দিল্লির এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

নরেন্দ্র মোদি এ সময় বলেন, ‘আমাদের প্রথম কার্যকালের সময়ে ভারতের অর্থনীতি ছিল দশম স্থানে। দ্বিতীয় কার্যকালের সময় ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি, আর এই ট্র্যাক রেকর্ডের নিরিখে বলতে পারি, তৃতীয় কার্যকালের সময় আমাদের সরকার যখন থাকবে, তখন আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব।

আরও পড়ুন: সেনেগালে সড়ক দুর্ঘটনা, নিহত ২৩

এটা মোদির গ্যারান্টি উল্লেখ করে তিনি বলেন আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই উন্নয়নের সফর ২০২৪ সালের পর আরও জোরদার হবে। আমার তৃতীয় কার্যকালে আপনাদের সব স্বপ্ন বাস্তব হবে।

নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যখন ‘আমার তৃতীয় কার্যকাল’ কথাটি বলেন, তখনই করতালির রেশ দেখা যায়।

আরও পড়ুন: নাইজারে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

গত পাঁচ বছরে ১৩ দশমিক ৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলিও বলছে যে ভারতে চরম দারিদ্র্য শেষ হওয়ার পথে।

এতে বোঝা যায়, গত ৯ বছরে যেসব সিদ্ধান্ত ও নীতি নেওয়া হয়েছে, তা দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা