ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ জন সেনা সদস্যসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের বাকিরা সবাই গ্রামবাসী।

আরও পড়ুন: সেনেগালে নৌকাডুবিতে নিহত ১৫

বুধবার (২৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় একটি নজরদারি গোষ্ঠীর প্রধানের বরাত দিয়ে রয়টার্স বলছে, পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার জামফারা প্রদেশে সশস্ত্র গ্যাংয়ের চালানো হামলায় ৭ সেনা সদস্যসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

স্থানীয় নজরদারি গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি রয়টার্সকে জানান, সোমবার (২৪ জুলাই) বিকেলে প্রদেশটির মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এ হামলার ঘটনা ঘটে।

সেখানকার একজন বাসিন্দা লাওয়ালি জোনাই বলেন, এ হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন। তাদের হামলায় ৭ জন সামরিক কর্মীও প্রাণ হারান। মূলত, বন্দুকধারীদের ভয়ঙ্কর এ হামলা থেকে গ্রামবাসীদেরকে সাহায্য করার জন্য আসার পথে ঐ সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আরও পড়ুন: সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৩

বার্তা সংস্থাটি বলছে, তবে হামলা ও প্রাণহানির ঘটনাটি নিশ্চিত করার জন্য জামফারা প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এ অপরাধী দলটি স্থানীয়ভাবে ডাকাত হিসাবে পরিচিত। গত ৩ বছর ধরে তারা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

আরও পড়ুন: সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৯

এ সময়ের মধ্যে তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। সেই সাথে আরও শত শত মানুষকে হত্যা করেছে।

সাধারণত, মোটরসাইকেল ও গাড়িতে করে এসব ডাকাতদল আসে। তারা হামলাস্থলে এলোপাথাড়ি গুলি চালায়, লুটপাট করে এবং মুক্তিপণের জন্য অপহরণ করে। ডাকাতদের এ রক্তক্ষয়ী হামলার কারণে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাস্তায় চলাচল বা খামারে ভ্রমণ করা অনিরাপদ হয়ে উঠেছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ২ যুবকের মরদেহ উদ্ধার

রয়টার্স বলছে, পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

এসব অপরাধ বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস (ইসলামিক স্টেট) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ১৪ বছর ধরে নাইজেরিয়া ভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা