ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন নারী বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

শনিবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির একটি শহরে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এক জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ।

এনবিসি নিউজ বলছে, শনিবার সকালে জর্জিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের মধ্যে নারীও রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন : পদত্যাগ করছেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী

হামলার পর অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায়। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা। অভিযুক্ত এ ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা বলেও জানান তারা।

আরও পড়ুন : ঢাকায় অবরোধ, রেল-যোগাযোগ বন্ধ

এ দিন বেলা পৌনে ১১ টার দিকে অভিযুক্ত লংমোর ৪ জনকে গুলি করে হত্যা করে।

গুলিবর্ষণের বিষয়ে হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেন, হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমরা সবাই এক সাথে শোক করবো।

আরও পড়ুন : শান্তির পক্ষে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।

এ বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সাথে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩১

এদিকে লংমোরের গ্রেফতারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া স্থানীয়দের আপাতত লংমোরের কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি. স্ক্যান্ড্রেট। কারণ অভিযুক্ত ঐ ব্যক্তি এখনো সশস্ত্র অবস্থায় রয়েছেন।

শনিবারে তিনি ব্রিফিংয়ে বলেন, আপনি যেখানেই থাকুন না কেন, গর্তে লুকিয়ে থাকলেও আমরা আপনাকে খুঁজে বের করব এবং হেফাজতে নিয়ে আসব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা