ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
টাইটান দুর্ঘটনা

পাকিস্তানি নারীর আবেগঘন স্মৃতিচারণ

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের পর্যটকদের কেউ বেঁচে নেই।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি

টাইটান ডুবোযানে যাওয়া পর্যটকদের মধ্যে ছিলেন ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান (১৯)। অন্যরা হলেন, ওশানগেটের ৬১ বছর বয়সি সিইও স্টকটন রাশ, ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং (৫৮) এবং তাদের সঙ্গে ছিলেন ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি ও বিখ্যাত পর্যটক পল-হেনরি নারজিওলেট (৭৭)।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, টাইটান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে এসেছে যে, শাহজাদা এর আগেও একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। ২০১৯ সালে সেই দুর্ঘটনায় পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ক্রিস্টিন দাউদ।

স্বামী ও সন্তান হারানো ক্রিস্টিন দাউদ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সেই দুর্ঘটনা সব কিছু বদলে দিয়েছে। আমি এখন যে পথে আছি, সেই পথে নিয়ে যেতে বাধ্য করেছে।

আরও পড়ুন: চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

তিনি বলেন, আমি কেন এবং কীভাবে একজন মনোবিজ্ঞানী ও প্রশিক্ষক হয়ে উঠেছি, তা অনেকেই জানেন না। এ ঘটনা অবশ্যই ব্যক্তিগত, অস্বস্তিকর এবং অস্বাভাবিক এক ঘটনা কিন্তু আমি টানেলের শেষে আলো দেখতে পাচ্ছিলাম সেদিন।

ক্রিস্টিন জানান, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি প্রতিজ্ঞা করেন, তারা নিরাপদে অবতরণ করলে তিনি আর কখনো সিগারেট স্পর্শ করবেন না।

তিনি বলেন, তখন অন্ধকার হয়ে এসেছিল। আমাদের চারপাশটায় যেন ঝড় উঠেছিল, আর মেঘ জমছিল। কেবিনে এক অদ্ভুত ধরনের অন্ধকার নেমে আসে। ওই ঘটনা আজও তাড়া করে বেড়ায় আমাদের।

আরও পড়ুন: শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার

তিনি আরও বলেন, সেই সময় আমরা একবার বামদিকে একবার ডানদিকে হেলে যাচ্ছিলাম। আমার মাথা জানালায় ধাক্কা খাচ্ছিল। একসময় ক্যাপ্টেন আমাদের বলেন, তিনি ভিন্ন কোণ থেকে অবতরণের চেষ্টা করছেন। হঠাৎ ইঞ্জিন গর্জে উঠল এবং আমরা আবার উড়তে থাকলাম।

২০১৯ সালে সেই যাত্রায় রক্ষা হয়েছিল ঠিকই কিন্তু টাইটান দুর্ঘটনায় শেষ রক্ষা হলো না শাহজাদার। স্বামীর সঙ্গে ছেলেকেও হারিয়েছেন ক্রিস্টিন দাউদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা