ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারে ছয় ঘণ্টায় ৪ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ মিয়ানমারে ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৪ দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

বৃহস্পতিবার (২২ জুন) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশটি এসব ভূমিকম্পে কেঁপে ওঠে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ে ৪ দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রাত ১২ টার কিছু সময় আগে প্রথম কম্পনের প্রায় ৩ ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন হয়। এর প্রায় ৩ ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প প্রত্যক্ষ করে দেশটি।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই ৩ টি ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে।

ভারতীয় সময় রাত ১১ টা ৫৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি মিয়ানমারের ইয়াঙ্গুনে আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪।

আরও পড়ুন : শি জিনপিং ‘স্বৈরশাসক’ নন

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে জানিয়েছে, ভারতীয় সময় রাত ১১ টা ৫৬ মিনিটে (মিয়ানমার সময় রাত ১২ টা ৫৬) মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ২২৭ কিলোমিটার দক্ষিণে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

এর প্রায় ৩ ঘণ্টা পর দ্বিতীয় দফায় ভূমিকম্প হয় দেশটিতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.২। এর গভীরতা ছিল ১০ কিমি।

আরও পড়ুন : আ. লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক

এনসিএস বলছে, ভারতীয় সময় রাত ২ টা ৫৩ মিনিটে ইয়াঙ্গুন শহরের ১৬০ কিলোমিটার দক্ষিণে ৪.২ মাত্রার ঐ ভূমিকম্পটি আঘাত হানে।

বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় দফার ভূমিকম্পের পর মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

আরও পড়ুন : প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

সংস্থাটি টুইটারে জানায়, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৫ টা ৪৩ মিনিটে ইয়াঙ্গুনের ১৭৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৮ কিলোমিটার।তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মিয়ানমারে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। এর গভীরতা ছিল ১৫ কিমি।

আরও পড়ুন : দিল্লিতে বাংলাদেশ-ভারত সংলাপ আজ

টুইটারে সংস্থাটি জানায়, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৩ টা ২৮ মিনিটে ইয়াঙ্গুনের ৩৪২ কিলোমিটার দক্ষিণে ৪.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার।

প্রসঙ্গত, গত মে মাসে ২ দফায় ভূমিকম্পে কাঁপে মিয়ানমার। মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে হওয়া প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

আরও পড়ুন : চীনে রেঁস্তোরায় বিস্ফোরণে নিহত ৩১

একই মাসের ২২ তারিখ সকালে আঘাত হানা দ্বিতীয় দফার ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার ২ টি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ ২ ভূমিকম্প আঘাত হানলে বাংলাদেশের কক্সবাজারেও এর কম্পন অনুভূত হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা