ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈশাখী নামের একটি বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ওই রেস্তোরাঁর একজন কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন : ফের শপথ নিলেন এরদোগান

স্থানীয় সময় শনিবার (৩ জুন) বিকেলে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান বন্দুকধারী এক ব্যক্তি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রেস্তোরাঁটিতে লাল হুডি ও কালো মাস্ক পরা এক বন্দুকধারী ঢুকে পড়েন। তাকে দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এর কয়েক মুহূর্ত পরেই গুলি ছোড়েন বন্দুকধারী ওই ব্যক্তি।

ফুটেজে আরও দেখা যায়, ভেতরে থাকা একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান এক নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি রেস্তোরাঁটির কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে গিয়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী।

আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

রেস্তোরাঁর মালিক আবু তাহের বলেন, ‘প্রথম দিকে সে ওই দিকে গুলি চালায়। আমাদের এখানে রেস্তোরাঁর ভেতরে অনেক কাস্টমার ছিল। পরে আমার কাউন্টারের পেছনে গিয়ে তৃতীয় গুলি করে আমার এক কর্মচারীকে।’

তাহের বলেন, মুখোশ পরিহিত ও লাল হুডসহ সোয়েটশার্ট পরা বন্দুকধারী তিনটি গুলি চালায় এবং এক পর্যায়ে কাউন্টারের পেছনে চলে যায়। তাহের বলেন, ‘সে (বন্দুকধারী) কিছু বলেনি। সে এসেই গুলি করে পালিয়ে যায়।’

তিনি বলেন, বন্দুক হামলার পর একজন কর্মচারীর উরুর ওপরের দিকে বুলেট আঘাত করে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী যুবককে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দারা।

আরও পড়ুন : ভারতে ট্রেন দুর্ঘটনা, মর্মাহত বাইডেন

পুলিশ বলছে, হামলার পরপরই বন্দুকধারী দৌড়ে পালিয়ে গেছে। যদিও হামলার উদ্দেশ্য জানতে এখনও তদন্ত করা হচ্ছে, তবে সূত্র বলছে, গত সপ্তাহের শুরুতে ওই বন্দুকধারী দোকানের একজন কর্মচারীর সাথে তর্ক করেছিল।

বন্দুক হামলার পর ব্যবসা নিয়ে চিন্তিত রেস্তোরাঁর মালিক আবু তাহের। তিনি বলেন, ‘অবশ্যই (আমি) ভীত, আপনি জানেন। এটি একটি খুব ছোট ব্যবসা। নিউইয়র্ক সিটিতে ছোট ব্যবসা চালাতে আমি সত্যিই ভয় পাই। আসলে এটি নিরাপদ নয়। আমরা নিরাপদ নই। আমাদের জীবন নিরাপদ নয়।’

রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, গুলি চালানোর সময় তিনি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। প্রথমে তিনি প্রথমে বুঝতে পারেননি সেটা গুলি নাকি অন্যকিছু।

আরও পড়ুন : চীন-যুক্তরাষ্ট্র সংঘর্ষ ‘বিপর্যয়’ সৃষ্টি করবে

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলার পর পালিয়ে যান হামলাকারী। তাকে আটক করা এখনো সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে আটকের জন্য অভিযান চালাচ্ছেন তারা। সূত্র : নিউইয়র্ক পোস্ট, সিবিএস নিউজ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা