ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রাম্পের বিমান
আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেলেন ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অল্পের জন্য বেঁচে গেলেন ট্রাম্প! খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানের গা ঘেঁষে বেরিয়ে গেল একটি ড্রোন৷ কোনওক্রমে এড়ালো সংঘর্ষ।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ওয়াশিংটনের কাছে যখন মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ এয়ারফোর্স ওয়ানের বিমানটি যখন অবতরণ করছিল, তখনই এই ঘটনা ঘটে।

সেই সময় বিমানে ছিলেন ডোনাল্ড ট্রাম্পও৷ ছোট্ট ড্রোনটি বিপজ্জনকভাবে বিমানের এতোটাই কাছে চলে এসেছিল যে ওই বিমানে থাকা অনেকেরই সেটি নজরে পড়ে।

ছোট মাপের ড্রোনের সঙ্গে ধাক্কা লাগলে হয়তো বিশালাকার বিমানের তেমন ক্ষতি হয় না। কিন্তু আকাশে ওড়ার সময় পাখির সাথে ধাক্কা লাগার মতোই ড্রোনের সঙ্গে সংঘর্ষে বিমানের উইন্ডস্ক্রিন চিড় ধরা বা ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে৷

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোয়িং ৭৫৭ বিমানে ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বরাদ্দ এয়ারফোর্স ওয়ানের যে বিমানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম এই বিমানটি। ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে বিমানটি অবতরণ করছিল।

বিমানের আরোহীরা জানিয়েছেন, কালো এবং হলুদ রংয়ের ড্রোনটি ক্রস আকারের ছিল। ঘটনার কথা স্বীকার করেছে মার্কিন বিমানবাহিনীর ৮৯ নম্বর এয়ারলিফট উইং। সোমবার (১৭ আগস্ট) তারা জানিয়েছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এই ধরনের ড্রোন ওড়ানোর উপরে নিয়ন্ত্রণ জারি করার জন্য বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছে মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলো। কারণ কারা এই ধরনের ড্রোন ওড়াচ্ছেন, কী তার উদ্দেশ্য, সে সম্পর্কে কোনও তথ্যই থাকছে না৷

রোববার খোদ মার্কিন প্রেসিডেন্টের বিমান ড্রোনের সাথে সংঘর্ষ এড়ানোর পর ফের একবার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্র: নিউজ এইট্টিন

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা