জনসমর্থনে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমছে
আন্তর্জাতিক

জনসমর্থনে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সম্প্রচারমাধ্যম সিএনএন’র জরিপে দেখা গেছে, নির্বাচন এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন। তবে তিনি এখনও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন থেকে প্রায় নয় পয়েন্ট পিছিয়ে আছেন।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান জুন মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র জুড়ে নিবন্ধিত ভোটারদের মধ্যে জো বাইডেনকে সমর্থন করছেন ৫১ শতাংশ আর ট্রাম্পকে করছেন ৪২ শতাংশ।

করোনাভাইরাসসহ নানা ইস্যুতে গত কয়েক মাসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব পড়ে জনসমর্থনের ওপরেও। বিভিন্ন জরিপে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন তিনি। ফলে এই রিপাবলিকান প্রেসিডেন্টের টানা দ্বিতীয়বার বিজয়ী হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে নির্বাচন এগিয়ে আসতে থাকায় ফের বাড়তে শুরু করেছে তার জনসমর্থন।

যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত সাম্প্রতিক ছয়টি জরিপ এসএসআরএস সফটওয়ারের মাধ্যমে বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, বাইডেনকে সমর্থন করছেন ৫০ শতাংশ নাগরিক আর ট্রাম্পকে করছেন ৪৬ শতাংশ।

বিশ্লেষণ করা ছয়টি জরিপের মধ্যে মাত্র দুটি পরিচালিত হয়েছে বাইডেন তার রানিং মেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়ার পর। এই দুটি জরিপেই দেখা গেছে, বাইডেনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন ৫২ শতাংশ নিবন্ধিত ভোটার। সিএনএন’র জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্টকে অনুমোদন করছেন তবে তার কর্মকাণ্ডকে সমর্থন করছেন ৫৪ শতাংশ নাগরিক।

নতুন কয়েকটি জরিপে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের ব্যাপক উৎসাহও দেখা গেছে। সিএনএন’র জরিপ বলছে, ২০০৩ সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকেরা আসন্ন নির্বাচন নিয়ে অতি উৎসাহী হয়ে আছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা