ভারতের পার্লামেন্ট ভবনে আগুন
আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্ট ভবনে আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের পার্লামেন্ট ভবনে সোমবার সকালে আগুন লেগেছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ।

এদিকে, আগুনের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা