সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, নিহত অন্তত ১৭
আন্তর্জাতিক

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, নিহত অন্তত ১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলে বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছে। জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সরকারি মুখপাত্র মুক্তার মার্কিন বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার জঙ্গির সবাই নিহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা দিয়ে শুরু হয় এই নৃশংস হত্যাকাণ্ড। সরকারি মুখপাত্র ইসমায়েল মুক্তার ওমর জানিয়েছেন, সৈকতসংলগ্ন এলিট হোটেলে আল শাবাবের জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় তিন ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। নিহতদের মধ্যে দুজন সরকারি চাকরিজীবী, তিনজন হোটেল নিরাপত্তারক্ষী, চার বেসামরিককে শনাক্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকীদের পরিচয় এখনও জানা যায়নি।

রোববার বিকালের শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে উড়ে যায় হোটেলের নিরাপত্তা গেট। তারপর দৌড়ে বন্দুকধারীরা হোটেলে ঢুকে জিম্মি করে অতিথিদের, বেশিরভাগই তখন ছিলেন খাবার রুমে। হামলা শুরুর পরপরই অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় এবং সামরিক যান অবস্থান নেয় হোটেলের সামনে। কর্মকর্তা জানান রাতের অন্ধকারের কারণে বন্দিদশার সময় বেড়েছে।

চারতলার এই হোটেলের বেশিরভাগ অতিথিকে উদ্ধার করা হয়েছে। আহত ২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অ্যাম্বুলেন্স সেবা প্রধান আব্দুল কাদির আবদিরাহমান আদান।

প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, একটি ভয়াবহ বিস্ফোরণে হামলা শুরু হয় এবং গোলাগুলি শুরু হতে অনেকে ওই এলাকা থেকে পালিয়ে যান। আলী সায়িদ আদান নামের এক ব্যক্তি বলেছেন, বিস্ফোরণটা ছিল অনেক ব্যাপক এবং তিনি ওই এলাকায় ধোঁয়া দেখতে পাচ্ছিলেন। অনেক চিৎকার শোনা যাচ্ছিলো এবং কাছের ভবনগুলো থেকে অনেকে পালিয়ে গেছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছে, এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা